ম্যানেজিং কমিটির ভোট সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দকে জানানো যাচ্ছে যে, বর্তমান স্কুল ম্যানেজিং কমিটির মেয়াদ আগামী ১৬-০১-২০১৬ ইং তারিখে শেষ হবে। বিধি অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে এক মাস আগে ভোটের কার্যক্রম শেষ করতে হবে। তাই ইত্যোমধ্যেই খসড়া ভোটার তালিকার কাজ শুরু হয়েছে যা আগামী ২৯-১০-২০১৫ তারিখে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট ভোটারবৃন্দকে তাদের ছেলে মেয়েদের মাধ্যমে অথবা নিজে সরাসরি স্কুলে যোগাযোগ করে একটি সুষ্ঠ চূড়ান্ত ভোটার তালিকা তৈরিতে সহায়তা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।
অনুরোধক্রমে
প্রধান শিক্ষক
চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়



